হোম > শিক্ষা

বেসরকারি স্কুল-কলেজে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন দাবি অভিভাবকদের

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।

সোমবার এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।

বিবৃতিতে তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির সরকার প্রায় আট মাস ধরে দেশ পরিচালনা করছে। এর আগে অন্তর্বর্তী সরকার প্রায় ১৮ মাস দায়িত্ব পালন করেছে। কিন্তু অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার—কোনোটিই এখন পর্যন্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সরাসরি নির্বাচনের আয়োজন করেনি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এডহক কমিটির মাধ্যমে অধিকাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানগুলোর পরিচালনায় জবাবদিহির ঘাটতি দেখা দিয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে আগের সরকারের সময়ের মতো অনিয়ম ও দুর্নীতি চলছে বলেও অভিযোগ করেন তিনি।

জিয়াউল কবির দুলুর অভিযোগ, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম ও লুটপাটের পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশও নেই। ফলে শিক্ষার মানোন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচনের পর সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়েছে। অথচ বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। তার পরও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ নিজেদের স্বার্থে নির্বাচন আয়োজন নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ করা হয়।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বলেন, বর্তমানে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজনের মতো সুষ্ঠু পরিবেশ রয়েছে। এই পরিবেশ বজায় থাকা অবস্থায় দ্রুত নির্বাচন আয়োজন করা প্রয়োজন।

তিনি দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষার্থী ভর্তি শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরুর সঙ্গে সঙ্গে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতের কার্যক্রম শুরু করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা দেওয়ার দাবি জানান।

এএম

নিউজিল্যান্ডে বাড়ল কাজের সুযোগ, নতুন ভিসা ১৬ নভেম্বর

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

অক্টোবরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ