হোম > শিক্ষা

স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার বৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল এন্ড কলেজ এবং বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা আয়োজন হয়।

এতে স্কুল-মাদরাসার বাংলা ও ইংরেজি মাধ্যমের (৩য়-৯ম শ্রেণি) প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শতাধিক হল পরিদর্শক সহ তিন শতাধিক স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। এছাড়াও সার্বক্ষণিক তদারকিতে ছিলেন উপ-সদস্য সচিব জামশেদ হাসান মজুমদার, কেন্দ্র নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মায়াজ ও তাহমিদ হুজায়ফা, নির্বাহী সদস্য ও জোন পরিচালকরা।

ফাউন্ডেশনের মহাপরিচালক রেজাউল করিম শাকিল ও সদস্য সচিব সাইফুল ইসলাম সাইমের উপস্থিতিতে কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক আনিসুর রহমান, তানজিমুল উম্মাহ আলিম মাদরাসার প্রিন্সিপাল এইচএম আব্দুল্লাহ আল মামুন, তেজগাঁও সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের স্কোয়াড্রন লিডার (অ্যাডজুট্যান্ট) জিহাদুল ইসলাম খান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

এ সময় ফাউন্ডেশনের মহাপরিচালক রেজাউল করিম শাকিল বলেন, একাডেমিক পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি ও শিক্ষার ভীত মজবুত করার লক্ষ্যে বৃত্তি প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। আগামীর প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়নে সবাইকে পাশে পাব বলে আশা রাখছি।

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রিন্সিপাল এইচএম আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের একাডেমিক এবং নৈতিক মান বৃদ্ধির লক্ষ্যে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অবদান অবিস্মরণীয়। এ সময় জ্ঞানের উৎকর্ষ সাধনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

‘মেধা ও মননে উন্নত প্রজন্ম বদলে দিবে বিশ্ব’- এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৪ সালে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর বৃত্তি পরীক্ষাসহ নানা শিক্ষা ও ছাত্রকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করে আসছে। এনিয়ে ফাউন্ডেশন তার ৩৬তম বর্ষে পদার্পণ করল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে