হোম > শিক্ষা

সহপাঠীকে মারধর করায় কুবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

প্রতিনিধি, কুবি

সহপাঠীকে মারধর করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তার নাম আকরাম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। পড়েন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ সেশনে। কুবি প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তুচ্ছ ঘটনা নিয়ে আকরাম তার সহপাঠী শাহপরান হোসাইনকে মারধর করেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে আহত শাহপরান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা নিশ্চিত করে শৃঙ্খলা বোর্ডে প্রতিবেদন দেয়। শৃঙ্খলা বোর্ড আলোচনার ভিত্তিতে আকরামকে আজীবন হল থেকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় বা বিভাগের কোনো সংগঠনের সদস্য না করার সুপারিশ করে। একই সঙ্গে অভিযুক্ত দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বা বিভাগের কোনো ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সাত কার্যদিবসের মধ্যে অভিভাবকের উপস্থিতিতে বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে উভয় শিক্ষার্থীকে মুচলেকা দিতে হবে। মুচলেকায় উল্লেখ থাকবে, আকরাম ভবিষ্যতে এমন ঘটনায় জড়ালে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আর শাহপরান যদি অন্যকে প্ররোচিত করেন, তবে তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ‘আকরাম প্রশাসনিক ভবনের সামনে শাহপরানকে মারধর করেন। তদন্তে দেখা গেছে, শাহপরানের প্ররোচনায় আকরাম ক্যামেরার সামনে এমন কাজ করেন। শৃঙ্খলা কমিটি অভিযোগের মাত্রা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।’

সম্পাদনা: আব্দুর রাজ্জাক

সোনারগাঁও ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা

বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্পূর্ণ গাইড

নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঠিকাদারের জিডি

ঢাবি সাংবাদিক সমিতির ইফতারে এক ছাদের নিচে সব ছাত্রসংগঠন

উপাচার্যের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

রাবি ছাত্রদলের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

জবি সাংবাদিক সমিতির নির্বাচন ঘিরে সংঘর্ষে আহত ১০

১২০০ শিক্ষার্থী নিয়ে জাবিতে ছাত্রদলের ইফতার মাহফিল