হোম > শিক্ষা

শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির আহ্বান ইউজিসির

স্টাফ রিপোর্টার

শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির আহ্বান ইউজিসির

স্টাফ রিপোর্টার

মানসম্পন্ন প্রায়োগিক গবেষণা পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো ও উপযুক্ত পরিবেশ নিশ্চিতে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

সোমবার ইউজিসিতে সায়েন্স এন্ড টেকনোলজি শাখার অধীন প্রকৌশল বিজ্ঞান বিষয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে গবেষণা প্রস্তাব মূল্যায়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউজিসির রিসার্চ এন্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগ কমিশনের অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করে।

তিনি বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে। আমাদের দেশে মাত্র একজন নোবেল জয়ী আছেন। এ খাতে বাজেট বাড়ালে নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের গবেষকগণ আরও নোবেল পুরস্কার জয় করতে সক্ষম হবেন। বিশ্ব র‍্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।

প্রফেসর মাছুমা হাবিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে গবেষণামুখী ও বিজ্ঞানমনস্কভাবে গড়ে তুলতে হবে। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃজন করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ট্রাভেল গ্রান্টস পুনরায় চালুর জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, এসব সম্মেলনে যোগদানের মাধ্যমে শিক্ষকরা বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের সাথে যুক্ত থাকা, দক্ষতা বৃদ্ধি এবং নতুন গবেষণা ধারণা বিনিময়ের সুযোগ পেয়ে থাকেন।

প্রফেসর মাছুমা হাবিব দেশ ও জাতির জন্য কল্যাণকর হয় এমন গবেষণা প্রকল্প নির্বাচন করার জন্য প্রকল্প মূল্যায়নকারীদের আহ্বান জানান। এছাড়া গবেষকদের সময়মতো প্রকল্প বাস্তবায়ন এবং জনগণের অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন। ইউজিসি মানসম্মত গবেষণার জন্য সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি জানান।

ইউজিসির রিসার্চ এন্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে একই বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কবিরুল হাসান বক্তব্য রাখেন। সিনিয়র সহকারী পরিচালক বিশ্বনাথ বিশ্বাস অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষকরা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করেন।

এমএস

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব