হোম > শিক্ষা

মেয়েদের ৬ হলে শিবিরের জাহিদ ৪২৫৭, ছাত্রদলের আবির পেলেন ১২০৬ ভোট

আতিকুর রহমান নগরী

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রাত পৌনে নয়টায় ভোটগণনা শুরু হয়েছে। প্রথমে ছেলেদের ও পরে মেয়েদের হলের ভোটগণনা করা হচ্ছে। মেয়েদের ৬ হলে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির- সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

মেয়েদের ৬ হলে ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৪ হাজার ২৫৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই প্যানেলের এজিএস প্রার্থী এস এম সালমান ২ হাজার ২৯৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। এদিকে জিএস পদে ছয়টি হলের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট।

এই তিন পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১ হাজার ২০৬ ভোট, ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে ফাহিম রেজা পেয়েছেন ২ হাজার ২৪৯ ভোট এবং এজিএস পদে নিকটতম ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১ হাজার ৭০৭ ভোট।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে