হোম > শিক্ষা

ভোকেশনাল নবম শ্রেণির সমাপনী পরীক্ষা ৬ নভেম্বর শুরু

স্টাফ রিপোর্টার

২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে।

বুধবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র, ৯ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ১১ নভেম্বর গণিত প্রথম পত্র, ১৩ নভেম্বর পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং ১৬ নভেম্বর রসায়ন প্রথম পত্র পরীক্ষা হবে। এ ছাড়া ১৮ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রথম পত্র এবং ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে ধর্ম শিক্ষা ও নৈতিক শিক্ষা, হাদিস শরীফ ও ফিকহ, কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা।

ভোকেশনাল ট্রেড বিষয়ের পরীক্ষা শুরু হবে ২৩ নভেম্বর এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এসময় বিভিন্ন ট্রেড যেমন– কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, বিল্ডিং মেইনটেন্যান্স, ফুড প্রসেসিং, সিভিল কনস্ট্রাকশন, মেকানিক্যাল ড্রাফটিং, ড্রেস মেকিং, ফার্ম মেশিনারি, ফিশ কালচার, পোল্ট্রি রিয়ারিং, আইটি সাপোর্ট ও আইওটি বেসিকসসহ নানা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৩০ নভেম্বর হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। বাস্তব প্রশিক্ষণ ৮ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। অনলাইনে ব্যবহারিক নম্বর পাঠানোর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ২২ জানুয়ারি।

বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও নম্বর অনুযায়ী পরীক্ষা নিতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্র সচিব ব্যতীত কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে