হোম > শিক্ষা

মাদরাসা শিক্ষাখাতে স্কুল-কলেজের মতো সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি

স্টাফ রিপোর্টার

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবিএম জাকারিয়া বলেছেন, অবহেলিত আলিয়া ও ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মানোন্নয়নে স্কুল-কলেজের ন্যায় সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। শিক্ষার গুণগত মানোন্নয়নে মাদরাসা শিক্ষার প্রতি সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।

তিনি বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মহাপরিচালকের (ডিজি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।

সাক্ষাৎকালে জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় আলিয়া ও ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়। প্রতিটি উপজেলায় একটি করে আলিয়া মাদরাসা সরকারি করাসহ ২০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি মহাপরিচালকের হাতে তুলে দেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবিএম জাকারিয়া।

একই দিন সকালে জাতীয় শিক্ষক ফোরামের নেতারা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আলিয়া মাদরাসার উন্নয়নে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি চেয়ারম্যানের নিকট প্রদান করা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও মদীনাতুল উলুম কামিল মাদরাসা, তেজগাঁও-এর ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নেছার উদ্দীন, সহ-সভাপতি ও কুড়িগ্রাম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নূর বখত, সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল কেএম জাহিদ তিতুমীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আলী আকবর সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএম আমীর হুসাইন, কেন্দ্রীয় ইবতেদায়ী মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক এম ইউসুফ আলীসহ অন্যান্য নেতারা।

এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়: ফরম পূরণের নতুন সময়সূচি ঘোষণা

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক, বোর্ডের তদন্ত কমিটি

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

বহু আন্দোলন-সংগ্রামেও কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি শিক্ষা