হোম > শিক্ষা

পোষ্য কোটা বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপি দেওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক হতে হবে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের স্বজনদের জন্য চালু করা সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে। এ ব্যাপারে আবারও কোনো আইওয়াশ করা সিদ্ধান্ত নেয়া হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, এ বিষয়ে ইতোমধ্যে একটি রিট করা হয়েছে। বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর। পাশাপাশি, শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে বিষয়টি সুরাহা করার ব্যাপারে আশ্বাস দেন তিনি।

এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এরপর ঢাবির শিক্ষার্থীদের মধ্যেও জোরালো হয় পোষ্য কোটা বাতিলের দাবি।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের