হোম > শিক্ষা

অত্যন্ত চমৎকার পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রাকসু নির্বাচন : প্রক্টর

প্রতিনিধি, রাবি

আজকে শিক্ষার্থীদের জন্য ঈদের দিন বলে মনে হচ্ছে। তারা অত্যন্ত আনন্দ-উৎসাহ নিয়ে ভোট দিতে আসছে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের যে এইজ গ্রুপ সে হিসেবে অনেকেরই এটা প্রাতিষ্ঠানিক বা জাতীয় পর্যায়ে প্রথম ভোট। তাই উৎসাহও বেশি। আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গেলে অত্যন্ত চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে।

বৃহস্পতিবার— রাকসু নির্বাচনের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে মেয়েদের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, নারী শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমি অবাক হয়ে গেছি যে পুরুষ শিক্ষার্থীদের যে ভোট কেন্দ্রে তারচেয়ে বেশি জমজমাট মেয়েদের ভোটকেন্দ্রগুলো। মেয়েরা লম্বা লাইন দিয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে। এটা আশার কথা যে নারী শিক্ষার্থীরা এগিয়ে আসছে, তারা পিছিয়ে নেই। আসলে আমরা নারীরা পিছিয়ে আছে কথাটা যে বলি এটা আমরা বলতে চাই না। সবাই দায়িত্বশীল আচরণই করছে, দিন শেষে সুন্দর একটি নির্বাচন দেখতে পারবো এটাই আমাদের প্রত্যাশা। যেমন আবহাওয়া সুন্দর, তার চেয়ে বেশি আইন-শৃঙ্খলার পরিবেশ সুন্দর। আশা করছি সারাদিন এমন একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে