হোম > শিক্ষা

এইচএসসি নিয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

আগামী ফেব্রুয়ারি মাসে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের টেস্ট (নির্বাচনি) পরীক্ষা শুরু হবে। একই সঙ্গে পরবর্তী ১০ মার্চের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার সংশোধিত বিজ্ঞপ্তিতে বিষয়টি ‘অতীব জরুরি’ বলে উল্লেখ করেছে।

এতে বলা হয়, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু করতে হবে। ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে।

পরীক্ষা শুরুর সময় ফেব্রুয়ারি মাস বললেও কোনো তারিখ নির্দিষ্ট করে দেয়নি বোর্ড। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

রোহিঙ্গা গণহত্যার বিচার ও প্রত্যাবাসনের দাবিতে জাবিতে ‘মার্চ ফর রোহিঙ্গা’

অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

জবিতে লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি ছাত্রশিবিরের

বিশেষায়িত ক্ষেত্রগুলোতে তরুণদের চাহিদা বাড়বে