হোম > শিক্ষা

গাজা ইস্যুতে চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা

স্টাফ রিপোর্টার

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়া সেই শিক্ষককে বরখাস্ত করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, তাহমিনা রহমানকে তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নিয়ম মেনে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে।

তাহমিনা রহমান বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক ছিলেন।

জানা যায়, ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মজলুম ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালনের ঘোষণা দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ কর্মসূচি পালন করতে সোমবার ক্লাস না করার সিদ্ধান্ত নেন ড্যাফোডিলের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বিষয়টি জানার পর প্রভাষক তাহমিনা শিক্ষার্থীদের গ্রুপে জানান, ক্লাসে না আসলে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে। এ সংক্রান্ত একটি কথপোকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যদিও তাহমিনা রহমান রোববার দিনগত মধ্যরাতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন। তবে তীব্র সমালোচনার মুখে কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করলো।

পাঁচ বছরে রাবির চার শিক্ষক ও এক চিকিৎসক চাকরিচ্যুত

তরুণদের নেতৃত্বে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়তে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু শুক্রবার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইনকিলাব মঞ্চ

বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশনে আসছে অটোমেশন

ফজলুল হক হলের সিসিটিভি ফুটেজ গোপনের প্রতিবাদে ডাকসুর মানববন্ধন

নানা আয়োজনে পালিত হলো বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

ইবিতে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান নিয়োগ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

চায়না প্রতিষ্ঠানে ৪৩০টি চাকরির সুযোগ করে দিলো ডাকসু

শিক্ষকদের ফেসবুক পোস্ট মনিটরিংয়ে মাউশির কমিটি