হোম > শিক্ষা

চাকরি প্রত্যাশীদের অর্থ লেনদেন বিষয়ে সতর্ক করল ইউজিসি

স্টাফ রিপোর্টার

ইউজিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৯ম গ্রেডের বিভিন্ন পদের বাছাই পরীক্ষা ৫, ৬ ও ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে কোনো অর্থ লেনদেন না করার জন্য সতর্ক করেছে ইউজিসি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই নিয়োগ পরীক্ষায় সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে। অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। তাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী এবং তাদের অভিভাবকদের চাকরি পাওয়ার প্রলোভনে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ধরনের অনৈতিক ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে এর দায়ভার কোনোভাবেই ইউজিসি গ্রহণ করবে না। এ সংক্রান্ত কোনো তথ্য জানা গেলে আইন-শৃঙ্খলা বাহিনী অথবা ইউজিসিকে তাৎক্ষণিকভাবে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

সোনারগাঁও ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা

বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্পূর্ণ গাইড

নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঠিকাদারের জিডি

ঢাবি সাংবাদিক সমিতির ইফতারে এক ছাদের নিচে সব ছাত্রসংগঠন

উপাচার্যের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

রাবি ছাত্রদলের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

জবি সাংবাদিক সমিতির নির্বাচন ঘিরে সংঘর্ষে আহত ১০

১২০০ শিক্ষার্থী নিয়ে জাবিতে ছাত্রদলের ইফতার মাহফিল