হোম > শিক্ষা

বছরের প্রথমদিন সব বই পাচ্ছে না মাধ্যমিকের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সরকারের বিনামূল্যের সব বই হাতে পাওয়ার কথা থাকলেও মাধ্যমিকের বিপুলসংখ্যক শিক্ষার্থী সব পাঠ্যবই পাচ্ছে না।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকের সব বই বিতরণের জন্য সরবরাহ করা গেলেও এ পর্যন্ত মাধ্যমিকের ২৭ শতাংশের বেশি বই সরবরাহ করতে পারেনি।

এনসিটিবির কর্মকর্তারা আশা করছেন, জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। এ প্রসঙ্গে বৃহস্পিতিবার সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী আমার দেশকে বলেন, বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীই বই হাতে পাবে।

তবে প্রাথমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাচ্ছে; আর মাধ্যমিকের শিক্ষার্থীরা বেশির ভাগ বই হাতে পাচ্ছে। বাকী আংশিক -২-১টি বই চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। তিনি দাবি করেন এ গতকাল বুধবার নাগাদ ৭৫ শতাংশ মাধ্যমিকের বই সরবরাহ হয়ে গেছে।

এনসিটিবি চেয়ারম্যান মাহবুবুল হক পাটোয়ারী বলেছেন, এবার সপ্তম এবং অষ্টম শ্রেণিতে কিছুটা কম থাকলেও বাকি সব শ্রেণিতেই শতভাগ শিক্ষার্থী হাতে বই পাচ্ছে।

এদিকে আগের বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে এবার পাঠ্যবই ছাপার প্রক্রিয়া আগেভাগেই শুরু করা হয়েছিল। গত নভেম্বরের মধ্যে সব পাঠ্যবই ছাপিয়ে মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী দরপত্রের প্রক্রিয়া প্রায় শেষ করে মূল্যায়নের কাজও শেষ করা হয়েছিল।

তবে শেষ সময়ে (নভেম্বরে) ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবই ছাপার দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। ফলে নতুন করে দরপত্র আহ্বান করে বই ছাপানোর কাজ শুরু হয়। এ কারণে এবারও মাধ্যমিকের সব পাঠ্যবই সময়মতো সরবরাহ করতে পারছে না এনসিটিবি।

অবশ্য এনসিটিবির কর্মকর্তারা আশা করছেন, জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শিক্ষার্থীদের সব বিষয়ের সব বই হাতে পেতে পুরো জানুয়ারি মাস লেগে যেতে পারে। এমনকি তা ফেব্রুয়ারিতেও গড়াতে পারে।

এনসিটিবির তথ্য অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে বিনা মূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরে মোট পাঠ্যবইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখের বেশি। এরই মধ্যে শতভাগ বই সরবরাহ করা হয়েছে। ফলে প্রাথমিকের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরুতেই সব বই পাচ্ছে। তবে সংকট মাধ্যমিক স্তরের বই নিয়ে।

মাধ্যমিক স্তরে (ইবতেদায়িসহ) মোট পাঠ্যবইয়ের সংখ্যা ২১ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ২৭৪। এর মধ্যে গতকাল বুধবার বিকেল পর্যন্ত মাঠপর্যায়ে সরবরাহ করা হয়েছে ৭২ দশমিক ৭১ শতাংশ বই। যদিও এ পর্যন্ত ছাপা হয়েছে প্রায় ৮৮ শতাংশ বই।

নিয়মানুযায়ী, পাঠ্যবই ছাপার পর সেগুলো বাঁধাই করা হয়। এরপর সরবরাহের আগে নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ-পূর্ব পরিদর্শন (পিডিআই) সম্পন্ন করতে হয়। পিডিআইসহ আনুষঙ্গিক সব কাজ শেষে বই মাঠপর্যায়ে সরবরাহ করা হয়। এনসিটিবির তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত মাধ্যমিক স্তরের ৮১ দশমিক ১৩ শতাংশ বইয়ের পিডিআই সম্পন্ন হয়েছে।

এনসিটিবি সূত্র জানায়, মাধ্যমিকের বইয়ের মধ্যে ষষ্ঠ এবং নবম-দশম শ্রেণির বই ছাপা ও বিতরণের কাজ তুলনামূলকভাবে এগিয়ে আছে। ইবতেদায়ি স্তরের বই নিয়েও সংকট নেই। তবে সপ্তম ও অষ্টম শ্রেণির বই ছাপা ও সরবরাহের কাজ পিছিয়ে রয়েছে। সপ্তম শ্রেণির মোট বইয়ের সংখ্যা ৪ কোটি ১৫ লাখের বেশি এবং অষ্টম শ্রেণির মোট পাঠ্যবই ৪ কোটি ২ লাখের বেশি।

মাধ্যমিক স্তরে (ইবতেদায়িসহ) মোট পাঠ্যবইয়ের সংখ্যা ২১ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ২৭৪। এর মধ্যে গতকাল বিকেল পর্যন্ত মাঠপর্যায়ে সরবরাহ করা হয়েছে ৭২ দশমিক ৭১ শতাংশ বই। যদিও গতকাল পর্যন্ত ছাপা হয়েছে প্রায় ৮৮ শতাংশ বই।

এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বছরের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে অন্তত কয়েকটি করে বই তুলে দেওয়া হচ্ছে । তবে মাধ্যমিক বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণির সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে আরও কিছুদিন লাগবে।

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: ববি

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে

শিক্ষাকে আনন্দময় করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর