হোম > শিক্ষা

জবি ছাত্রদল নেতা হত্যা: সিসিটিভিতে ২ যুবকের ছুটে পালানোর দৃশ্য

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে নতুন তথ্য সামনে এসেছে। ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে ঘটনার সময় দুই যুবককে দৌড়ে পালাতে দেখা গেছে। তাদের একজনের পরনে ছিল কালো এবং অন্যজনের পরনে গোলাপি রঙের টি-শার্ট।

তবে ফুটেজটি অস্পষ্ট হওয়ায় তাদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—দৌড়ে পালানো ওই দুই যুবকের একজন জুবায়েদের টিউশনি করানো ছাত্রীর প্রেমিক। বিষয়টি নিশ্চিত করতে ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি আশপাশের ভবনের সিসিটিভি ভিডিও পর্যালোচনা করা হচ্ছে।

এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার বংশাল এলাকার নূরবক্স রোডে টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন জুবায়েদ। তিনি সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করলে ৩ তলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, বিকেল ৪টা ৩৯ মিনিটে কালো ব্যাগ পিঠে দুই যুবক বংশাল রোডের দিকে দৌড়ে যাচ্ছেন। পুলিশ ধারণা করছে, তারাই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

ঘটনার পর লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, আমরা প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা সম্ভব হবে।

উল্লেখ্য, রাত সাড়ে ১১টার দিকে জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় তার টিউশনি করা ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ। তার পরিবারের অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে।

জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের