হোম > শিক্ষা

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দেয়া হয়েছে।

সোমবার সকালে কলা অনুষদের ডিন ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উপাচার্য ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

এ সময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং কমিটির সদস্য-সচিব ও সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক শারমীন কবীর উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখন প্রতিবেদনটি পর্যালোচনা করে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৩ মে দিবাগত রাতে দুর্বৃত্তদের হামলায় শাহরিয়ার আলম সাম্য নিহত হন। এই মর্মান্তিক ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। পরে ব্যারিস্টার নুরুল আজিমকে কমিটিতে কো-অপট করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। কমিটির সদস্য-সচিব ছিলেন সহকারী প্রক্টর শারমীন কবীর এবং ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সাচিবিক দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শাহরিয়ারের মৃত্যুর ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন ও দায়ীদের চিহ্নিত করতে প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটিতে ব্যাহত হয় শিক্ষার্থীদের পড়াশোনা

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জবির অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য-ট্রেজারার নিয়োগ দিতে হবে