হোম > শিক্ষা

রাকসু নির্বাচনের ফল কখন, জানালেন উপাচার্য

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় ১৫ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা কেন্দ্র পরিদর্শন শেষে এক সাক্ষাৎকারে উপাচার্য এ কথা জানান।

তিনি বলেন, রাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হতে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে। রাত সাড়ে ৮টার দিকে গণনা শুরু হয়েছে। ব্যালট পেপারগুলো গুছিয়ে ওএমআর মেশিনে তোলা গেলে সময় কিছুটা কম লাগবে বলেও জানান তিনি।

ভোটে প্রার্থীদের নানা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এটা এক ধরনের ভোটের উৎসব ছিল। কিছু অভিযোগ পাওয়া গেছে—যেমন অমোচনীয় কালি মুছে যাওয়া, কিছু ব্যালটে স্বাক্ষর থাকা বা লিফলেট পাওয়া গেছে। তবে এসব অভিযোগে ভোটগ্রহণের স্বচ্ছতা নষ্ট হয়নি। জাল ভোট বা বড় ধরনের অনিয়মের কোনো অভিযোগ পাইনি।

এক কেন্দ্রে আগে থেকে ব্যালটে স্বাক্ষর করে রাখার ব্যাপারে তিনি বলেন, ভোটার উপস্থিতি বেশি থাকলে প্রিজাইডিং অফিসার আগে থেকেই কিছু ব্যালটে স্বাক্ষর করে রাখতে পারেন। তবে যেহেতু অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই করবে।

উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, এই ভোট ছাত্র-ছাত্রীদের। তারা সন্তুষ্ট, আর তাদের সন্তুষ্টিই আমার সন্তুষ্টি।

এদিকে রাত ১০টা পর্যন্ত তিনটি হল সংসদের ব্যালটের ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ। দ্রুত সময়ের মধ্যে এই হলগুলোর ফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

মোস্তফা কামাল আকন্দ বলেন, মেয়েদের তিনটি হল সংসদের ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। এগুলোর ফল ঘোষণার পর আপনারা বুঝতে পারবেন, একটার পর একটা ফলাফল আসতে কত সময় লাগবে।

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

বার্জার পেইন্টস-খুবির আয়োজনে ‘আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত

বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’