হোম > শিক্ষা

গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২৫ পেলেন রাবির সাবেক শিক্ষার্থী নাসিম

আতিকুর রহমান নগরী

উদ্দ্যোক্তা ক্যাটাগরিতে গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়াড-২০২৫ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও রাজশাহীর স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান টেকফ্লিক্সের সিইও নাসিম রানা মাসুদ।

শুক্রবার বিকাল ৫টায় ঢাকার হোটেল অরনেটে গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম কর্তৃক আয়োজিত বিজনেস কনফারেন্স-এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অর্থনৈতিক, উদ্যোক্তা, শোবিজ, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম, রাজনৈতিক ও মানবিক কাজে সফল ও অনুকরণীয় বিভিন্ন কাজের স্বীকৃতির সম্মাননা জানাতে গ্লোবাল এক্সিলেন্স বিজনেস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ।

এবারের আসরে ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন, সাংবাদিকতাসহ ২৫ জন সেরা ও সফল ব্যক্তিত্বকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন—লায়ন আনোয়ারা বেগম নীপা এবং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ড. মো. আবু তারিক।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, দেশবরেণ্য টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চ অভিনেতা আজিজুল হাকিম, দেশবরেণ্য সংগীত শিল্পী রবি চৌধুরী,ইমপেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সুমন, হাল ছেড়োনা বন্ধুর প্রতিষ্ঠাতা চন্দ্রা মাহজাবিন, এশিয়ান টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব, একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক মো. রবিউল ইসলাম রনি।

খেলাধুলার মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

সাবিকুন নাহার তামান্নাকে অভিনন্দন জানালেন সাদিক কায়েম

দেশের শীর্ষস্থানীয় আলেমদের কাছে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাবনা

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন: মির্জা গালিব

জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা

অবশেষে ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির সেই অধ্যাপক

জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত ইবির শিক্ষার্থীদের সংবর্ধনা

৩৪ দিন পর শর্তসাপেক্ষে ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন সংসদ সদস্য টিপু