হোম > শিক্ষা

জবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং পূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জবি সাদা দলের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন জবি সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে বেগম খালেদা জিয়ার প্রেরণা ও উদ্যোগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ঐকান্তিক মনোভাবের ফলেই রাজধানীর কেন্দ্রে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। তিনি অসুস্থ থাকায় সকলকে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।

মাহফিলে সভাপতিত্ব করেন জবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম-কাম-খতিব মো. ছালাহ্‌ উদ্দিন।

মহিলা নামাজের নির্ধারিত স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়াও অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ