হোম > শিক্ষা

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রবেশাধিকার সংরক্ষণ করলো ঢাবি

থার্টি ফাস্ট নাইট

ঢাবি সংবাদদাতা

থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে প্রবেশাধিকার সংরক্ষণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর থেকে পাঠানো এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী দিন বুধবার (০১ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত প্রবেশপথে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী ও সাংবাদিক) ব্যতীত অন্য কেউ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবে না।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত জায়গায় কোন ধরনের অনুষ্ঠান, আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো যাবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাকে মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রবেশপথগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারী বাদে বাকিদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আশা করছি সকলেই এটি মেনে চলবে।

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব