হোম > শিক্ষা

সাফা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এইচ এম আল আমিন

ডেস্ক রিপোর্ট

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন সাফা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ধানীসাফার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট সমাজ সেবক এইচ এম আল আমিন। তিনি সাফা মাধ্যমিক বিদ্যালরে প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম ইসহাক মিয়ার বড় ছেলে মরহুম এস এম সোহরাব হোসেনের কনিষ্ঠ ছেলে।

রোববার (৫ জানুয়ারি) তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল কর্তৃক ৪ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। যার মেয়াদ আগামী ৬ মাস পর্যন্ত।

এম আল আমিন জানান, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নিতে ভূমিকা রাখবে এ পরিচালনা পর্ষদ কমিটি। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার । একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক, মানবিক গুনাবলি সম্পন্ন জাতি গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। আমরা মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে মানবিক গুণাবলি সম্পন্ন জাতি গড়তে বদ্ধপরিকর।

জবি ভিসির পিএসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়: ফরম পূরণের নতুন সময়সূচি ঘোষণা

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক, বোর্ডের তদন্ত কমিটি

মাদরাসা শিক্ষাখাতে স্কুল-কলেজের মতো সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন