হোম > শিক্ষা

আমরা অপরাধের রাজনীতিকরণ করবো না: মহিউদ্দীন

আতিকুর রহমান নগরী

ডাকসু নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দীন খান বলেছেন, আমরা অপরাধের রাজনীতিকরণ করবো না।

বুধবার রাত ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

মহিউদ্দীন লেখেন, ডাকসুতে বিজয়ী হওয়া নারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ১৯-২০ সেশনের আরেকজন শিক্ষার্থী বলছেন 'House Sl*ve'। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করে পার পাওয়ার সুযোগ নেই।

তিনি আরও লেখেন, আমরা অপরাধের রাজনীতিকরণ করবো না। অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করাই ইনসাফ। যে বা যারা আমাদের বোনদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তার/তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অভিযোগ জানাচ্ছি। নারী শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় প্রশাসনকে অবশ্যই কার্যকর ভূমিকা নিতে হবে।

জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা

অবশেষে ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির সেই অধ্যাপক

জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত ইবির শিক্ষার্থীদের সংবর্ধনা

৩৪ দিন পর শর্তসাপেক্ষে ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন সংসদ সদস্য টিপু

৪৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনের নিয়োগ, প্রজ্ঞাপন জারি

৩০ কোটি টাকার যন্ত্র আছে, ব্যবহার খুবই সীমিত

ব্রহ্মপুত্রের কোলে কাশফুলের রাজ্য

এইচএসসির ফল যেভাবে জানা যাবে

প্রাথমিকের বাংলা বইয়ে নৌকার ছড়াছড়ি