হোম > শিক্ষা

চাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১০৬৩ শিক্ষার্থী

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এক হাজার তেষট্টি শিক্ষার্থী। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৭৪ জন এবং হল সংসদ মনোনয়ন সংগ্রহ করেছেন ৫৮৯। তবে ভিপি জিএস ও এজিএস পদে কতজন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছে তা জানানো হয়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়। যদিও বিকেল সাড়ে ৩টায় মনোনয়নপত্র বিতরণ শেষ সময় ছিল, তবুও শিক্ষার্থীদের উপস্থিতি বেশি বিবেচনায় মনোনয়নপত্র সংগ্রহ সময় বৃদ্ধি করা হয়।

চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, প্রথম দুইদিন মনোনয়নপত্র সংগ্রহকারী শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও, গতকাল অধিক সংখ্যা শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সময়ও বৃদ্ধি করেছিলাম। আমরা আনন্দিত শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের বিভিন্ন পদে মনোনয়ন প্রত্যাশী শাখা ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে মনোনয়ন সংগ্রহ করেন তারা। এর আগে গত রোববার ও সোমবার পৃথক সময়ে পৃথকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের।

মনোনয়নপত্র গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমাদের প্যানেল বা জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর আমরা সবাইকে জানিয়ে দেব।

এদিকে, ইসলামী ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেলের জন্য মনোনয়ন সংগ্রহ করেছে। তবে কে কোন পদে এবং প্যানেলের নাম কি হবে তা জানানো হয়নি। আজ বুধবার সংবাদ সম্মেলন করে এসব জানানো হতে পারে।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী আমার দেশকে বলেন, আমাদের ইসলামী ছাত্রশিবির সমর্থিত যে প্যানেল হবে, সেই প্যানেলের সকল প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছে। আমাদের প্যানেলে সকল ধরনের অংশীজন থাকবে। চাকসুতে যে পদগুলো রয়েছে, সেই পদগুলো দায়িত্ব পালন করার মত যোগ্য ব্যক্তিদের নিয়ে প্যানেল গঠন করা হবে।

চাকসু ফর রেপিড চ্যাঞ্জ প্যানেলে এককভাবে নির্বাচন অংশ নিচ্ছে ছাত্র অধিকার পরিষদ। আজ মঙ্গলবার পূর্ণাঙ্গ প্যানেলের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা। তবে কে কোন পদে নির্বাচন করবে, সেটা এখনো চূড়ান্ত করতে পারিনি সংগঠনটি। আগামীকাল বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ বিষয়ে জানাতে পারেন তারা। ছাত্র অধিকার পরিষদ সমর্থিত এই প্যানেল বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যেকোনো প্যানেল বা সংগঠনের সাথে জোট করতে পারে। এক্ষেত্রে ভিপি-জিএস পদ ছাড়তেও রাজি তারা।

সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলে এককভাবে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজ মঙ্গলবার পূর্ণাঙ্গ প্যানেলের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা। এই প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করবে শাখা ইসলামী ছাত্র আন্দোলন সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান রবিন ও জিএা পদে বর্তমান শাখা সভাপতি আবদুর রহমান।

মাহফুজুর রহমান ও রশিদ দিনারের নেতৃত্বে একটি স্বতন্ত্র প্যানেল কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। আগামীকাল বুধবার প্যানেলের নামসহ প্রার্থীদের নাম জানানো হবে।

দ্রোহ পর্ষদ প্যানেলে নির্বাচন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। আজ মঙ্গলবার প্যানেলের বাকি পদে জন্য মনোনয়ন সংগ্রহ করেছে এই দুই সংগঠন। আগামীকাল বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর পূর্ণাঙ্গ প্যানেলসহ প্রার্থীর নাম জানানো হবে বলে জানিয়েছেন দ্রোহ পর্ষদের জিএস পদপ্রার্থী ইফাজ উদ্দিন আহমেদ।

চাকসুতে প্যানেল দিবে না বাগছাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে কোনো প্যানেল দেবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। আজ মঙ্গলবার আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন বাগছাস চবি শাখার সদস্য সচিব আল মাশনূন। তবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, চাইলে ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

আল মাসনূূন বলেন, আমরা রাজনৈতিকভাবে চাকসুতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোনো প্রার্থী স্বতন্ত্রভাবে অংশ নিতে চাইলে নিতে পারবেন।

হল সংসদে অংশ নিচ্ছে ছাত্রী সংস্থা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। সংগঠনটি ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামের একটি প্যানেল থেকে প্রীতিলতা হলে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছাত্রী সংস্থার নেত্রীবৃন্দ হল সংসদের ১২টি পদে মনোনয়ন সংগ্রহ করেন।

এই হলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজাবাহুল জান্নাত তারিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে থাকছেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। ভোট শেষে শুরু হবে গণনা।

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব