হোম > শিক্ষা

মাহমুদুর রহমান মান্নার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভিপি সাদিক কায়েমের

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য জয়ী ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার নবনির্বাচিত ডাকসুর জিএস এস এম ফরহাদ ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় সাদিক কায়েমের সঙ্গে এস এম ফরহাদ, মুহাম্মদ মহিউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে যান ডাকসু নির্বাচনে সদ্য জয়ী ভিপি সাদিক কায়েম।

এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ করল ডাকসু

ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালু

মুক্তচিন্তার পাশাপাশি দায়িত্ববোধ জরুরি: ইউজিসি চেয়ারম্যান

জাকসু জব ফেয়ারে ৭০০ চাকরির সুযোগ

৬৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু

আ.লীগ এভাবে পালিয়ে যাবে, কোনো গোয়েন্দা সংস্থাও ভাবেনি: ধর্মমন্ত্রী

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবির ২২ শিক্ষার্থী

দ্রুত শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আত্মহত্যা প্রতিরোধে বদলাতে হবে দৃষ্টিভঙ্গি

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী