হোম > শিক্ষা

‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন রাবির সাবেক শিক্ষার্থী নাসিম

আতিকুর রহমান নগরী

দেশের আইটি সেক্টরে অসাধারণ অবদান রাখায় ‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী এবং রাজশাহীর স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘টেকফ্লিক্স’ -এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিম রানা মাসুদ।

শনিবার বিকাল ৫টায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম এবং নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

‘এশিয়ার বাণিজ্য ও পর্যটন শিল্প উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সমাজ-অর্থনৈতিক উন্নয়ন ও পেশাগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিত্বদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, উন্নয়ন কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা— এসব বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এতে নেপাল ও বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক, ব্যবসায়ী নেতা, গণমাধ্যমকর্মী, সংস্কৃতি ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা অংশ নেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে নাসিম রানা বলেন, এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আন্তর্জাতিক অঙ্গনে এমন স্বীকৃতি নিঃসন্দেহে বড় অর্জন। তবে এটি আমার কাছে শুধু একটি সম্মাননা নয়; বরং দেশের প্রতি দায়িত্ববোধ আরও বাড়ানোর প্রতীক। ভবিষ্যতে কাজের মাধ্যমে দেশের জন্য আরও অবদান রাখতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন—নেপালি কংগ্রেসের শিক্ষা বিভাগের প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাইন সিং মাহার। প্রধান বক্তা ছিলেন কাঠমান্ডু ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সাগর পান্ডে।

বিশেষ অতিথি ছিলেন—ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তীর্থ রাজ খানিয়া, নেপাল ট্যুরিজম বোর্ডের ভাইস প্রেসিডেন্ট চন্দ্র রিজাল, কাঠমান্ডু ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. বোধ রাজ অধিকারী এবং হোটেল থামেল পার্ক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণা ঢাকাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের নির্বাহী পরিচালক এমএইচ আরমান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের পরিচালক ড. কিরণ ভট্ট এবং নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাউন্সিলের পরিচালক ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আরকে রিপন।

বেরোবিতে ঈদুল আজহায় ছাত্রশিবিরের ‘মেজবান’

ঢাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীকে সংঘবদ্ধ নির্যাতন, ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার

দরিদ্র শিক্ষার্থীর ভর্তির খরচ দিলেন ছাত্রদল নেতা

ঈদের ছুটিতে বিভাগীয় শহরে শিক্ষার্থীদের পৌঁছে দিবে শাবিপ্রবির বাস

প্রথমবারের মতো বিভাগীয় শহরে বুয়েট শিক্ষার্থীদের নিজস্ব বাসে ঈদযাত্রা

ঢাবিতে অবরুদ্ধ কবি নজরুলের সমাধি, দর্শনার্থীদের ক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

ঈদের দিন প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা মাদরাসাশিক্ষকদের

নারী শিক্ষার্থীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য চবি শিবিরকর্মীর

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক