হোম > শিক্ষা

সূর্যসেন হল ছাত্রদলের ইশতেহারে গোলমাল

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সূর্যসেন হল ছাত্রদল ঘোষিত ইশতেহারে গোলমালের অভিযোগ উঠেছে। হলের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে 'বিজয় একাত্তর হল এলামনাই এসোসিয়েশন' গঠন করবে বলে উল্লেখ করেছে ছাত্রদল সমর্থিত সূর্যসেন হলের প্রান্ত-লিয়ন-গালিব পরিষদ।

বুধবার ঘোষিত ইশতেহারের ১২ নম্বর দফায় এই বিষয়টি উল্লেখ করা হয়। তবে বিজয় একাত্তর হল সূর্যসেন হল থেকে সম্পূর্ণ আলাদা একটি হল।

ইশতেহার

একইভাবে, তাদের ইশতেহারের ৬ নম্বর দফায় বলা হয়েছে বিদ্যমান পদ্মা ও যমুনা ব্লকের রিডিং রুমকে স্থানান্তর করে বিলুপ্ত মেঘনা গণরুমকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন রিডিং রুমে রূপান্তর করা হবে। কিন্তু পদ্মা, যমুনা ব্লক ও মেঘনা গণরুম সবকটিই বিজয় একাত্তর হলে অবস্থিত, সূর্যসেন হলে নয়।

এছাড়া, ইশতেহারের ৪ নম্বর দফায় জুলাই গণঅভ্যুত্থানে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের অবদান সংরক্ষণের জন্য ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

এ নিয়ে সূর্যসেন হল সংসদের ভিপি পদে ছাত্রদল মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন প্রান্ত বলেন, “এটা মিস্টেক ছিল। বিকেলের মধ্যেই পুনঃরায় সংশোধন করে শিক্ষার্থীদের কাছে ইশতেহার নতুন করে আবার পৌঁছে দেওয়া হবে।”

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ

অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে আদালতে ৩ জনের স্বীকারোক্তি

তিন দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে ইউজিসি

কওমি মাদরাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ

পরিবর্তন হল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, প্রজ্ঞাপন জারি

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই