হোম > শিক্ষা

ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামাতে কাজ করছে ইউজিসি

স্টাফ রিপোর্টার

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রয়োজনীয় প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ইউজিসি ও ইউএন উইমেন যৌথভাবে "ক্যাম্পাসে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে চ্যালেঞ্জ ও উত্তরণ" শীর্ষক এই কর্মশালা আয়োজন করে।

ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাছুমা হাবিব বলেন, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনে নারীদের প্রাধান্য দিতে হবে। নিরাপদ ক্যাম্পাস গঠন করা, সংশ্লিষ্ট কমিটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। ক্যাম্পাসে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসান ও উত্তরণে ‘হোল অব স্কুল এপ্রোচ’ একটি আদর্শ মডেল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউজিসি সদস্য অধ্যাপক আইয়ুব ইসলাম বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রণয়ন এবং আচরণ ও মনোভাব পরিবর্তন জরুরি। ইউজিসি এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।

ইউজিসির পরিচালক জেসমিন পারভিন বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ইউএন ইউমেনের কারিগরি সহায়তায় তিন বছর মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় নারীদের জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও আচরণ পরিবর্তন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

কর্মশালায় দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রধান, আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় তারা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডার সহিংসতা অবসানে ‘জিরো টলারেন্স’ নীতি প্রণয়ন সহ বিভিন্পন রামর্শ দেন।

অনুষ্ঠানে ইউএন উইমেনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর শ্রবণা দত্ত এবং প্রোগ্রাম অ্যানালিস্ট তোসিবা কাশেম ক্যাম্পাসে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসান ও উত্তরণে ‘হোল অব স্কুল এপ্রোচ’ নিয়ে সেশন পরিচালনা করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে