হোম > শিক্ষা

জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে

আতিকুর রহমান নগরী

অবশেষে শুরু হয়েছে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ফলাফল ঘোষণা।

প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ আগেই জানিয়েছেন সিনেট কক্ষে শুধু প্রার্থীরা এবং সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ৩৩ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ছাত্রদল ও অন্যান্য কয়েকটি প্যানেলের ভোট বর্জন, তিনজন শিক্ষকের নির্বাচনি কার্যক্রম থেকে সরে দাঁড়ানো, একজন পোলিং অফিসারের মৃত্যুর কারণে ভোট গণনায় দেরি হয়।

অবশেষে ৫৩ ঘণ্টা পর আজ শনিবার বিকেল ৪টার দিকে ভোট গণনা শেষ হয় বলে জানানো হয়। এরপর পর জানানো হয় সাড়ে ৪টায় ফল ঘোষণা করা হবে। তবে এ যাত্রায় আবারও কিছুটা বিলম্ব হয় এবং ৫টা ১১ মিনিটে ফল ঘোষণার কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।

জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি

দেড় শতাব্দীর ঐতিহ্য হারিয়ে অস্তিত্বের সংকটে

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ রাবি অধ্যাপকের বিরুদ্ধে

তখন স্পটে দেখলাম একটা শিয়াল ওর হাতে কামড়াচ্ছে: বললেন কুবি শিক্ষার্থী

অনুমতি পেলে অপ্রতিমকে কুবি ক্যাম্পাসে দাফন করা হবে