হোম > শিক্ষা

রায়েরবাজারে শহীদদের প্রতি ডাকসু নেতাদের শ্রদ্ধা

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত নেতারা মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেছেন। বৃহস্পতিবার সকালে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, জুলাই শহীদদের গণকবরের সামনে দাঁড়িয়ে তারা প্যানেলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে তারা বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গঠনে কাজ করবেন।

নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।’

অপরদিকে নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, ‘শহীদদের আত্মত্যাগ আমরা কাজে পরিণত করার চেষ্টা করব। হিজাব ইস্যুতে ভারতীয় গণমাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়সঙ্গত, অংশগ্রহণমূলক ও বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব হবে।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ করল ডাকসু

ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালু

মুক্তচিন্তার পাশাপাশি দায়িত্ববোধ জরুরি: ইউজিসি চেয়ারম্যান

জাকসু জব ফেয়ারে ৭০০ চাকরির সুযোগ

৬৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু

আ.লীগ এভাবে পালিয়ে যাবে, কোনো গোয়েন্দা সংস্থাও ভাবেনি: ধর্মমন্ত্রী

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবির ২২ শিক্ষার্থী

দ্রুত শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আত্মহত্যা প্রতিরোধে বদলাতে হবে দৃষ্টিভঙ্গি

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী