হোম > শিক্ষা

জুলাই সহিংসতা: ঢাবিতে আরো ৩৮৫ জনের সংশ্লিষ্টতা

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে নতুন করে আরও ৩৮৫ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই ঘটনায় ১২৮জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।

প্রশাসন জানায়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে ঘটে যাওয়া বেআইনি ও সহিংস কর্মকাণ্ডের ঘটনায় দায়ীদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। উক্ত কমিটি প্রথম প্রতিবেদনে ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে এবং গত ১৭ মার্চ ২০২৫ তারিখে সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনার পর তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

এরপর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত পাঁচ সদস্যের নতুন তদন্ত কমিটি পুনরায় যাচাই-বাছাই করে দ্বিতীয় দফা সভায় ১২৮ জনের পাশাপাশি আরও ৩৮৫ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতার প্রমাণ পায়। এ ঘটনায় অভিযুক্তদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিত জবাব জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে