হোম > শিক্ষা

রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী কাল: থাকবেন সম্পাদক মাহমুদুর রহমান

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী কর্মসূচিতে থাকছে কেক কাটা, র‍্যালি, আলোচনা সভা, সৃতিচারণ, বর্ষসেরা পুরস্কার প্রদান, বৃক্ষরোপণ, খেলাধুলা, সাংস্কৃতিক সন্ধ্যা ও সাবেক–বর্তমান সদস্যদের মিলনমেলা।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, বিশেষ অতিথি হিসেবে দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. মো. ফজলুল হক উপস্থিত থাকবেন।

আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা যেসব আয়োজন করেছি, সেগুলো প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্যকে তুলে ধরবে। সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলা আমাদের সংগঠনের শক্তিকে আরও বাড়াবে। প্রধান অতিথির উপস্থিতি অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদী।

প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, আগামীকাল আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন বর্ণিল আয়োজনে উদযাপন করা হবে। কেক কাটা, র‍্যালি, পুরস্কার প্রদান থেকে শুরু করে বৃক্ষরোপণ ও মিলনমেলা—সব আয়োজনই আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করবে। নতুন প্রতিশ্রুতি নিয়ে আমরা দিনটি উদযাপনের অপেক্ষায় আছি। সবার সহযোগিতায় আমরা একটা সুন্দর দিন উপভোগ করবো বলে আশা করছি।

দিনব্যাপী কর্মসূচিতে প্রেসক্লাবের বর্তমান সদস্যদের পাশাপাশি সাবেক সদস্য, শিক্ষক এবং সাংবাদিকরা অংশ নেবেন। অনুষ্ঠান সফল করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে