হোম > শিক্ষা

ছাত্রশিবিরের দাবিতে বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা

রাবি প্রতিনিধি

৪৯তম বিসিএস (বিশেষ) উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকায় যাতায়াতের জন্য ৬টি বাসের ব্যবস্থা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (RUAA)। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০০ জন শিক্ষার্থীর জন্য ৪টি বাস দিয়েছেন।

ছাত্রশিবিরের দাবির পরিপ্রেক্ষিতে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিনের অনুরোধে বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দিন কার্যনির্বাহী কমিটির সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭৩১ জন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ ২০০ জন শিক্ষার্থীর জন্য ৪টি বাস বরাদ্দ প্রদান করে এবং অন্য শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (RUAA) সভাপতির নিকট অনুরোধ জানান।

এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের (RUAA) সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দিন কার্যনির্বাহী কমিটির সাথে পরামর্শ করে ৪৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী রাবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ৬টি বাস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

৯ অক্টোবর রাত ৯টায় জোহা চত্বর থেকে বাস ছাড়বে। ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিকাল ৩টায় বাসগুলো ছেড়ে আসবে।

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

বার্জার পেইন্টস-খুবির আয়োজনে ‘আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত

বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’