হোম > শিক্ষা

শিক্ষাব্যবস্থায় নৈতিক দিক অনুপস্থিত: ডাকসুর এজিএস মহিউদ্দিন

প্রতিনিধি, হাবিপ্রবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মহিউদ্দিন খান বলেছেন, বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নৈতিক দিক অনুপস্থিত থাকায় আমাদের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত হয় না। আমাদের মাঝে নৈতিকতা নেই বলেই ২৪’র গণঅভ্যুত্থানে অনেক অফিসার যারা সমাজে মেধাবী বলে স্বীকৃত কিন্তু শিক্ষার্থীদের বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করেনি। তাদের মাঝে নৈতিকতা ও মনুষ্যত্বের অনুপস্থিতর কারণে তারা এমনটা করতে উদ্বুদ্ধ হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র বৈষয়িক ব্যবস্থার উন্নয়নের সমস্ত উপকরণ বিদ্যমান। ফলে এখানে শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা অনুপস্থিত থেকে যায় এবং শিক্ষার্থীরা আধ্যাত্মিকতা ও নৈতিকতা ভুলে যায়।

এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের ভালো ও নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ হওয়ার পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় ও সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. রাজিবুর রহমান পলাশ, বিশেষ অতিথি ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মহিউদ্দিন খান, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে