হোম > শিক্ষা

রাবিতে ঘুমন্ত শিক্ষার্থীকে কালাচ সাপের দংশন

প্রতিনিধি, রাবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎমাধীন রাবি শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহার হলের ১৩৮ নম্বর কক্ষে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে কালাচ সাপ দংশন করেছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সাপের কামড়ের শিকার ওই শিক্ষার্থীর নাম নুরনবী ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, ভোরে নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় নুরনবীর বিছানায় উঠে একটি বিষধর কালাচ সাপ তার পায়ে কামড় দেয়। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তাৎক্ষণিকভাবে সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম দেওয়া হয়েছে।

নুরনবীর রুমমেট হাবিবুর রহমান জানান, সাপের কামড় খেয়ে নুরনবী ঘুম থেকে উঠে চিৎকার করতে থাকলে আমরা বাকিরা জেগে উঠে বিষধর কালাচ সাপটি দেখতে পাই। এ সময় রুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হলের বিভিন্ন কক্ষে এর আগেও সাপ ঢোকার ঘটনা ঘটেছে। হল সংসদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থী মারা যাওয়ার পর আশ্বাস দিয়ে তো কোনো লাভ নেই।

হলে সাপ প্রবেশের বিষয়ে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আল-আমিন সরকার বলেন, এর আগেও হলে সাপ ঢোকার ঘটনা ঘটায় হলের চারপাশের ঝোপঝাড়-ঘাস পরিষ্কার করা হয়েছে এবং প্রতিরোধে সার্কেল ও ব্লিচিং পাউডার ছিটানো হয়েছিল। সাপটি কীভাবে রুমে প্রবেশ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। এখন থেকে সাপ প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম জানান, আক্রান্ত শিক্ষার্থীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাকে ইতোমধ্যে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে এবং সতর্কতাস্বরূপ আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। হলের প্রাধ্যক্ষ ও সংশ্লিষ্ট বিভাগের সভাপতির সঙ্গে কথা হয়েছে। আমি সার্বক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি মনিটর করছি।

‘চাঁদা না দিলেই লুটপাট, এভাবে দেশ চলতে পারে না’

১৮ হাজার শিক্ষার্থীর জন্য একটি ক্যাফেটেরিয়া, তাও নিম্নমানের

শাবিপ্রবিতে কমিটি চেয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিজ্ঞপ্তি, ছাত্রদলের বিক্ষোভ

উপাচার্য পুনর্বহালের দাবিতে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ঘনঘন উপাচার্য রদবদলে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতা

ভেরিফিকেশনে প্রার্থীরা বাদ পড়ায় ক্ষোভ, মন্ত্রণালয়ের নরম সুর

তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

জবি গেটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, পুলিশের কাছে হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুননাজাতের নতুন কমিটি গঠিত

সারাদিনই অপরিচিত অনেক নম্বর থেকে ফোন আসছে: অপ্রতিমের বাবা