হোম > শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবসে ইউট্যাবের ১২ দফা দাবি

স্টাফ রিপোর্টার

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা, আর্থিক উন্নয়ন ও গবেষণার পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ১২ দফা দাবি উত্থাপন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে একবসংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এসব দাবি উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে শিক্ষক সমাজ তাদের মর্যাদা ও অধিকার রক্ষার প্রত্যয়ে দিবসটি পালন করছে। কিন্তু বাংলাদেশে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের শিক্ষক পেশাগত অবমূল্যায়ন, আর্থিক সংকট ও প্রশাসনিক চাপের কারণে ক্রমেই হতাশায় ভুগছেন।

তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন বেতন পাচ্ছেন; মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি শিক্ষকদের তুলনায় চরম বৈষম্যের শিকার, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স-মাস্টার্স স্তরে পাঠদানকারী শিক্ষকদের এমপিওভুক্ত করা হয়নি—যা শিক্ষকদের প্রতি সরকারের বৈষম্যমূলক নীতির পরিচায়ক।

ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়ায় জটিলতা, প্রশাসনিক কাজের অতিরিক্ত চাপ, গবেষণা তহবিলের অভাব ও প্রশিক্ষণের সীমাবদ্ধতা শিক্ষাক্ষেত্রে গুণগত উন্নয়নের প্রধান অন্তরায়। বিশ্ববিদ্যালয়গুলোতেও স্বায়ত্তশাসনের অভাবে মুক্তবুদ্ধি চর্চা ব্যাহত হচ্ছে, ফলে শিক্ষকদের কর্মউদ্দীপনা নষ্ট হচ্ছে এবং অনেকে বিদেশমুখী হচ্ছেন।

ইউট্যাবের ১২ দফা দাবি হলো- ১. সকল স্তরের শিক্ষকদের জন্য সুষম ও মর্যাদাসম্পন্ন বেতন কাঠামো বাস্তবায়ন
২. পদোন্নতি প্রক্রিয়া স্বচ্ছ ও যুগোপযোগী করা
৩. আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ, গবেষণা সুযোগ ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা
৪. প্রশাসনিক কাজের চাপ কমিয়ে শিক্ষাদানে মনোনিবেশের সুযোগ সৃষ্টি
৫. বেসরকারি শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু ও অবসর ভাতা সময়মতো পরিশোধ ৬. বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র ও উচ্চতর বেতন স্কেল প্রবর্তন ৭. আন্তর্জাতিক মানে গবেষণা ভাতা প্রদান
৮. প্রতি বছর অন্তত একটি আন্তর্জাতিক ও একটি জাতীয় সম্মেলনে অংশগ্রহণের সুযোগসহ আর্থিক প্রণোদনা
৯. গবেষণাগ্রন্থ ও প্রবন্ধ প্রকাশে বিশেষ প্রণোদনা
১০. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির নিশ্চয়তা ও গবেষণা সুযোগ বৃদ্ধি
১১. মুক্তবুদ্ধি চর্চা ও শিক্ষা-গবেষণা বান্ধব পরিবেশ নিশ্চিত
১২. শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা ও কর্মক্ষেত্রে অনিশ্চয়তা দূরীকরণে সরকারি ও সামাজিক উদ্যোগ গ্রহণ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক লুৎফর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সোহাগ আউয়ালসহ ইউট্যাবের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

ইউট্যাবের নেতৃবৃন্দ বলেন, টেকসই উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মূল শর্ত হলো শিক্ষক মর্যাদার স্বীকৃতি ও তাদের উপযোগী কর্মপরিবেশ নিশ্চিত করা। শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ জরুরি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে