হোম > শিক্ষা

থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়: তালা ভেঙে বেরিয়ে এলেন নারী শিক্ষার্থীরা

ছাত্রদলের হল কমিটি ঘোষণা

মাহির কাইয়ুম, ঢাবি

হল ও একাডেমিক এরিয়ায় ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও হলে হলে ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরে হল পলিটিক্সের বিরুদ্ধে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শুক্রবার রাত সাড়ে ১২টায় রোকেয়া হলের শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বিক্ষোভ করে বেরিয়ে আসেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখার সময় রাত দেড়টা পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জড়ো হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা "ওয়ান টু ত্রি ফোর, হল পলিটিক্স নো মোর", "শিক্ষা রাজনীতি একসাথে চলে না", "পড়ালেখা গেস্টরুম একসাথে চলে না" ইত্যাদি স্লোগান তোলেন।

শিক্ষার্থীদের মূল দাবি- হল ও একাডেমিক এরিয়ায় কোনো রাজনীতি চলবে না

রোকেয়া হলের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মুন্নি বলেন, ‘‘আমরা জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলাম হলে রাজনৈতিক হেজেমনির অবসান ঘটাতে। হলে হলে নোংরা রাজনীতি গণরুম, গেস্টরুম ও কৃত্রিম সিট সংকট তৈরি করে। শিক্ষার পরিবেশ নষ্ট করে দিয়ে হলগুলোকে টর্চার সেলে পরিণত করে।’’

তিনি প্রশ্ন রেখে বলেন, জুলাই অভ্যুত্থানে এতোগুলো জীবন উৎসর্গের পরেও কেন হলে হলে নোংরা রাজনীতি ফিরবে? আর কত জীবন দিলে হলে ছাত্ররাজনীতির থাবা বন্ধ হবে?

রোকেয়া হলের তাসলিমা সুলতানা নামের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্ন থেকে চলে আসা লেজুড়ভিত্তিক দলকানা শিক্ষক এবং ছাত্ররাজনীতি- যা শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে নষ্ট করে তা চিরতরে বন্ধ করতে হবে।

মামুন ইসলাম খান নামের এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলভিত্তিক ছাত্ররাজনীতি ডিরেক্টলি নিষিদ্ধ করা উচিত। যার রাজনীতি করতে মন চাইবে তারা মধুর ক্যান্টিনে গিয়ে রাজনৈতিক ছাত্রছাত্রীদের সাথে করবে; বাট অন্য সব জায়গায় নো রাজনীতি। অন্যথায়, তোমাদের ক্যারিয়ার তো যাবেই, সাথে হাজারো ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক ক্ষতি হবে।

তিনি বলেন, অনেকে মানসিক যন্ত্রণায় আত্মহত্যাও করেছে আমাদের সময়, পাশাপাশি ছাত্রনেতাদের অত্যাচারে অনেকেও মারা গিয়েছিলো। কারো কারো অঙ্গহানি হয়েছিলো। যেমন: নেতাদের মারামারিতে এসএম হলে একটা ছেলে মারা গিয়েছিল; সাথে আরেকজনের চোখ নষ্ট হয়েছিল, আরো অনেক উদাহরণ আছে।

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

গবেষণার মান ও প্রকাশনার নৈতিকতা নিয়ে জবিতে ইউটিএলের সেমিনার

দীর্ঘ অপেক্ষার পর ইবির পঞ্চম সমাবর্তন, ফি নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ