হোম > শিক্ষা

জিপিএ-৫ প্রাপ্তির হার কমেছে রাজউক উত্তরা মডেল কলেজের

স্টাফ রিপোর্টার

রাজধানীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার আগের বছরের সমান থাকলেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল প্রকাশ করা হয়। এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা।

কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ১ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ২১৮ জন। পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৯৪ শতাংশ।

গত বছর, অর্থাৎ ২০২৪ সালে রাজউকের ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৯৯.৯৪ শতাংশ শিক্ষার্থী ভালো ফলাফল পেয়ে উত্তীর্ণ হয় এবং জিপিএ-৫ অর্জন করেছিল ১ হাজার ৪৭৯ জন।

তুলনামূলকভাবে দেখা যায়, এবছর রাজউকের মোট পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়লেও জিপিএ-৫ প্রাপ্তির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত বছরের তুলনায় এবার ২৬১ জন কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ সময় রাজউক উত্তরা মডেল কলেজের পক্ষ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়।

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের ওপর হামলা

পাঁচ বছর পর কুবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল

শিক্ষামন্ত্রীর আগমনে জাবিতে প্রশাসনের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের অভিনব প্রতিবাদ

সিওয়াইবি ঢাকা কলেজ শাখার নতুন সভাপতি মাহমুদ, সম্পাদক আবু জার

সরকারি প্রাথমিক শিক্ষকদের কড়া সতর্কবার্তা অধিদপ্তরের

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত হচ্ছে

কিউএস বিশ্ব র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাথমিকের সব দপ্তর ও বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা