হোম > শিক্ষা

স্বতন্ত্রের জিতুর কাছে কত ভোটের ব্যবধানে হারলেন শিবিরের আদিব

আতিকুর রহমান নগরী

জাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের আরিফ উল্লাহ আদিবকে হারিয়ে ভিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। স্বতন্ত্র জিতুর কাছে আদিব হারেন ৯৪২ ভোটের ব্যবধানে। ঘোষিত ফলাফলে দেখা যায়, জিতু ৩৩৩৪ এবং আদিব পেয়েছেন ২৩৯২ ভোট।

আজ শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ঘোষণা করা হয় এই ফলাফল। নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ২১ হলে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট পড়েছে ৬৮ শতাংশ।

জাকসু নির্বাচনে এবার মোট ৮টি প্যানেল নির্বাচন করে। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি পদে লড়েন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু।

অন্যদিকে, শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে লড়াই করেন আদিব। তবে নির্বাচনে আদিব হারলেও জাকসুর সম্পাদকীয় ১৯ পদের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছেন প্যানেলটির প্রার্থীরা। কার্যকরী সদস্যের ৬ পদের ৫টিতেই জয় পেয়েছে শিবির প্যানেল।

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি

দেড় শতাব্দীর ঐতিহ্য হারিয়ে অস্তিত্বের সংকটে

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ রাবি অধ্যাপকের বিরুদ্ধে

তখন স্পটে দেখলাম একটা শিয়াল ওর হাতে কামড়াচ্ছে: বললেন কুবি শিক্ষার্থী

অনুমতি পেলে অপ্রতিমকে কুবি ক্যাম্পাসে দাফন করা হবে