হোম > শিক্ষা

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২ নভেম্বর

আতিকুর রহমান নগরী

৪৯তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ১ হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে সকাল ১০টায় মৌখিক পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার তারিখ ও সময়

২, ৩, ৪, ৫, ৬, ও ৯ নভেম্বর ২০২৫, সকাল ১০টা।

পরীক্ষার স্থান

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

প্রার্থীদের প্রতি নির্দেশনা

১. ৪৯তম বিসিএসের (বিশেষ) জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করবেন প্রার্থীরা। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম নিম্নে ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

২. মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে পূরণ করা BPSC Form-3 আবশ্যিকভাবে জমা দিতে হবে।

৩. প্রাক্‌–চাকরিবৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) কমিশনের ওয়েবসাইট এ যথাসময়ে আপলোড করা হবে। ওয়েবসাইট থেকে প্রাক্‌–চাকরিবৃত্তান্ত যাচাই ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে মৌখিক পরীক্ষার বোর্ডে তিন কপি জমা দিতে হবে।

৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় ১৯ অক্টোবর। পরীক্ষায় উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ প্রার্থী।

এ বিশেষ বিসিএসটি সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল চলতি বছরের ২১ জুলাই। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে