হোম > শিক্ষা

আব্দুর রশিদ ছাত্রাবাসে ভিপি-এজিএস ছাত্রদল ও জিএস পদে বামের প্রার্থী এগিয়ে

কেন্দ্রীয় সংসদের প্রার্থী

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাসে ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক এগিয়ে রয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টায় এই ফলাফল ঘোষণা করা হয়। অপরদিকে জিএস পদে এগিয়ে রয়েছেন বাম সমর্থিত বৈচিত্র্য ঐক্য’র সুদর্শন চাকমা।

ঘোষিত ফলাফলে দেখা যায়, শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাসে মোট ভোট পড়েছে ১২৪টি। এতে ছাত্রদলের ভিপি সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট। ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।

ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ১৪ ভোট এবং ছাত্রশিবিরের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট। আর সুদর্শন চাকমা পেয়েছেন ২৯ ভোট।

অপরদিকে, ছাত্রদলের এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৩৮ ভোট এবং ছাত্রশিবিরের এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ১১ ভোট।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওএমআর পদ্ধতিতে। ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।

এবারের নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে