হোম > শিক্ষা

এনটিআরসিএর সামনে বঞ্চিত শিক্ষার্থীদের অবস্থান

ঢাবি সংবাদদাতা

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনা ও সনদ প্রদানসহ বিভিন্ন দাবিতে রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বঞ্চিত শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল সাড়ে ৮ টা থেকে এই অবস্থান শুরু করেন ভাইভা থেকে বাদ পড়া এসব শিক্ষার্থীরা।

এর আগেও তারা জাতীয় প্রেসক্লাকের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। সর্বশেষ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এই অবস্থান কর্মসূচির কথা জানানো হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় ২৩ হাজার প্রার্থী বৈষম্য-জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়ার পরও ভাইভায় ফেল করেছেন। এ জন্য সব বৈষম্য দূর করার পাশাপাশি ফলাফল পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ৭ দফা দাবি জানিয়েছেন তারা।

দাবিগুলো হলো- ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রার্থীদের ফলাফল পুনর্বিবেচনা; কিছু বোর্ডে ৩০ জন পরীক্ষার্থী মধ্যে মাত্র একজন পাশ করেছেন, আবার কিছু বোর্ডে ৩০ জনের মধ্যে ২৭ জন উত্তীর্ণ হয়েছে, এত বৈষম্য কেন? এসব সমস্যা সমাধান; গত ১৬তম এবং ১৭তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষায় পাশের হার যথাক্রমে ৯২ দশমিক ১৫ শতাংশ এবং ৯৫ দশমিক ২ শতাংশ, যা ১৮তম পরীক্ষায় মাত্র ৭২ শতাংশ (যেখানে শূন্যপদ ১ লাখ ১০ হাজারের উপরে সেখানে পাশ মাত্র ৬০ হাজার)। এমনকি আরবি প্রভাষক এবং সমাজ বিজ্ঞান প্রভাষকের ভাইভা পরীক্ষায় পাশের হার যথাক্রমে মাত্র ৫৩ দশমিক ৪৭ শতাংশ এবং ৫২ দশমিক ১ শতাংশ। গত বছরগুলোর তুলনায় এ বছর কম কেন? এর সমাধান করা;

এ বছর লিখিত পরীক্ষা তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় অনেক কঠিন ছিল এবং প্রশ্নের মধ্যে কোনো বিকল্প অপশন ছিল না, সুতরাং সব ভাইভা পরীক্ষার্থীদের সনদ দেয়া; বিগত বছরের পরীক্ষাগুলোর সঙ্গে এবারের পরীক্ষার এই ধরনের বিস্তর তারতম্য ফলাফলের নিরপেক্ষতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তা নিরসন করা; ফলাফল প্রক্রিয়ায় কোনো ধরনের অসংগতি হয়েছে কি না, তা সমাধান করা এবং ১৮তম নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফল যথাযথভাবে পুনরায় পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা।

এমনকি এনটিআরসিএ চেয়ারম্যান মফিজুর রহমানকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি জানিয়েছেন অনুত্তীর্ণ প্রার্থীরা।

সূত্রমতে, গত ৪ জুন ১৮ তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী। গত বছরের ১২ ও ১৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন।

ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিকের আওতায় আনা হচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

বাকৃবির বাউরেসের অধীনে সম্পন্ন ৪৬২৬ গবেষণা প্রকল্প

জাবিতে ছাত্রদলের উদ্যোগে বাস ট্র্যাকিং অ্যাপ উদ্বোধন

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী চিকিৎসক

কাঁদতে আসিনি, বিচারের দাবি নিয়ে এসেছি: মাসুমা হাদি

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা সরকারের

ঢাবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. আলমোজাদ্দেদী আলফেছানী

ভুল তথ্যে শাস্তির বিধান রেখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা জারি

হামে মৃত্যুর জবাবদিহিতা নিশ্চিতের দাবি ছাত্র মৈত্রীর

নোবিপ্রবিতে অভিনব কায়দায় প্রতারণা, তদন্তে তিন সদস্যের কমিটি