হোম > শিক্ষা

বাউবিকে আরো যুগোপযোগী করা হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

শুধু সনদ প্রদানের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিষ্ঠা করা হয়নি, বরং সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং তাদের দক্ষ করে তোলার লক্ষ্যেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক করে তোলার ধারাবাহিকতায় বাউবিকে আরো যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

বুধবার বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অনেকের শিক্ষাজীবন শুরু হয়, কিন্তু নানা কারণে তা শেষ করতে পারেন না। তাদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে হবে এবং সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আর এটাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব।

তিনি বলেন, শিক্ষাকে আরো সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাউবি প্রতিষ্ঠা করেছিলেন। এর ফলে শিক্ষাজীবনে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা পেরিয়ে শিক্ষার সুযোগ পাচ্ছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে কীভাবে আরও আধুনিক ও উন্নত করা যায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক (টিভেট) শিক্ষায় গুরুত্বারোপ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সে লক্ষ্যে সম্প্রতি আমরা “বেইজিং এগ্রিমেন্ট” স্বাক্ষর করেছি। এর ফলে চীনের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করে এ খাতে আমরা আরও এগিয়ে যেতে পারব।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ‘ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভেকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (আইটিভেট)’-এর শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৯ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মন্ত্রী তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

জাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি

দক্ষ জনশক্তি গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি

মেয়াদ শেষ রাকসুর, পরবর্তী নির্বাচন নিয়ে ধোঁয়াশা

ঢাবির ৫৪তম সমাবর্তনে গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা চলবে না: মুসাদ্দিক

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ

ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি, আবেদন শুরু ১ নভেম্বর থেকে

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সহযাত্রী

খেলাধুলার মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বাড়াতে হবে: প্রতিমন্ত্রী