হোম > শিক্ষা

নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী সন্দেহে শিক্ষার্থীকে মারধর, অবরুদ্ধ ছাত্রদলের নেতাকর্মীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে ছাত্রলীগ অভিযোগে মারধরের ঘটনা ঘটেছে। ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের এই অভিযোগ উঠে। তবে তাকে অকারণে মারধর করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন হল ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা হলের প্রভোস্ট কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় দফায় দফায় উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হলের নিজ কক্ষ থেকে দেবজয় সরকারকে ডেকে নিয়ে মারধর করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ২০২২ সালের কমিটির সদস্য ছিলেন।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, দেবজয় হল শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। এ-সংক্রান্ত প্রমাণও তারা পেয়েছেন।

দেবজয় সরকার জানান, তিনি প্রথম বর্ষে হলে আসন পাওয়ার জন্য ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। তবে তাকে যে পদ দেওয়া হয়েছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না।

তিনি বলেন, আমি প্রথম বর্ষে সিট পাওয়ার জন্য ছাত্রলীগে জয়েন করেছিলাম। তবে আমাকে যে পদ দিয়েছে, সেটাও আমি জানতাম না। আমি চার বছর ধরে এই হলে থাকি। জুলাই গণ-অভ্যুত্থানেও নিজে আন্দোলন করেছি। দুই বছর পর আজ তারা আমাকে রুম থেকে ডেকে নিয়ে অকারণে মারধর করেছে। আমি এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।

মারধরের পর দেবজয়কে হলের অতিথিকক্ষে (গেস্টরুম) নিয়ে যাওয়া হয়। ঘটনা জানাজানি হলে হল ও অর্থনীতি বিভাগের শতাধিক শিক্ষার্থী সেখানে জড়ো হন। প্রায় এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দেবজয় ও ছাত্রদলের কয়েকজন নেতাকে হলের প্রভোস্ট কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

তবে এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অভিযোগ, ফুটেজের উদ্দেশ্যে দেবজয়কে ছাত্রলীগের তকমা দিয়ে মারধর করা হয়েছে।

এ সময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং হলের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান। তারা দ্রুত ফুটেজ দেখানোর জন্য প্রশাসনের প্রতি বারবার আহ্বান জানান। তবে হল প্রশাসন ও প্রক্টর জানান, রাতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য কোনো টেকনিশিয়ান উপস্থিত নেই। পরদিন সকালে ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হবে।

এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসন ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রভোস্ট কক্ষের দরজা ভাঙারও চেষ্টা করেন কয়েকজন শিক্ষার্থী। প্রায় চার ঘণ্টা ধরে চলা আলোচনা ও উত্তেজনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন এবং সকালে সিসিটিভি ফুটেজ দেখানোর আশ্বাস দেওয়া হয়। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে প্রভোস্ট কক্ষ সিলগালা করে বিক্ষোভরত শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ফিরে যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমরা তোমাদের কথা শুনেছি। আগামীকাল সিসিটিভি ফুটেজ দেখা হবে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

বহিষ্কৃত নেতাকে নিয়ে শাবিপ্রবি ছাত্রদলের দোকান পরিদর্শন, ‘আইনবহির্ভূত’ বললেন প্রক্টর

রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর

জগন্নাথ হলে প্রতিমা নির্মাণের অর্থায়ন ও অনুমোদন প্রক্রিয়া প্রকাশের দাবি

‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত’, ছাত্রীকে হাবিপ্রবি শিক্ষক দীপক কুমার

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি

বাকৃবির জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত

ঢাবিতে চার বছরেও চালু হয়নি শিক্ষক মূল্যায়ন পদ্ধতি

ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর

অগ্নিসন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আপস নয়: ছাত্রদল

কুবির বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা