হোম > শিক্ষা

চবিতে ঘরের পেছনে অভিযান চালিয়ে ৩০ লিটার মদ উদ্ধার

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রিনহাউস সংলগ্ন একটি টিনের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লিটার মদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রিনহাউস সংলগ্ন একটি টিনের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লিটার মদ ও বন্যপ্রাণি শিকারের অস্ত্রসহ ১ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর ৮ সদস্যে একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।

আটক ওই ব্যক্তির নাম সুমন চাকমা। তিনি প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া বখতিয়ার ফকিরস্থ জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মদও তৈরি করতেন। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নিয়মিত তার কাছ থেকে মদ কিনতো বলে জানা গেছে।

এ ছাড়া সুমন চাকমার বিরুদ্ধে দেশীয় অস্ত্র ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের জঙ্গল থেকে বন্য শুকর, হরিণ, বন্য মুরগিসহ নানা বন্যপ্রাণী শিকার করে এসবের মাংস বিক্রি করার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, আমরা গতকাল রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার, নিরাপত্তা সুপারভাইজার নুরুদ্দীন ভাইসহ ৭-৮ সদস্যের একটি টিম ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘরের পেছনে গড়ে তোলা মদের কারখানা থেকে প্রায় ৩০ লিটার মদ, ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত একাধিক বোতল ও একটি নোটবুকও জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানের সময় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ দল সহায়তা করে। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণি হত্যা এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঠিকাদারের জিডি

ঢাবি সাংবাদিক সমিতির ইফতারে এক ছাদের নিচে সব ছাত্রসংগঠন

উপাচার্যের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

রাবি ছাত্রদলের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

জবি সাংবাদিক সমিতির নির্বাচন ঘিরে সংঘর্ষে আহত ১০

১২০০ শিক্ষার্থী নিয়ে জাবিতে ছাত্রদলের ইফতার মাহফিল

ইবি শিক্ষিকা রুনার জানাজা সম্পন্ন

শিক্ষকদের সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর