হোম > শিক্ষা

স্কুলে ভর্তির লটারির ফল যেভাবে জানবেন

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত ডিজিটাল লটারি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। আজ বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে।

লটারি শেষে gsa.teletalk.com.bd লিংকে প্রবেশ করে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠির মাধ্যমে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মহানগরী থেকে জেলা সদর পর্যন্ত সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি পুরোপুরি ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হবে। ফলাফল ডাউনলোডের পর প্রতিষ্ঠান প্রধানদের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলের মাধ্যমে দ্রুত অবহিত করতে হবে।

গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে ৫ ডিসেম্বর বিকেল ৫টায় শেষ হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনকারীদের মধ্য থেকে ভর্তির সুযোগ পাবেন আজকের লটারিতে নির্বাচিতরা।

মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলছে। এর মধ্যে সরকারি স্কুল ৬৮৮টি, আর বেসরকারি স্কুল ৩ হাজার ৩৬০টি। সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন জমা পড়ে ২ লাখ ৬০ হাজার ২৪৪টি।

আবেদনকারীরা মোট ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি পছন্দক্রম দিয়েছেন।

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: ববি

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে

শিক্ষাকে আনন্দময় করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর