হোম > শিক্ষা

আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াতুস সুন্নাহ মহিলা উইংয়ের যাত্রা শুরু

আমার দেশ অনলাইন

মুসলিম নারীদের দ্বীনি শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াতুস সুন্নাহ মহিলা উইংয়ের যাত্রা শুরু হয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের মুসলিম নারীদের কোরআন শিক্ষা, আরবি ভাষা ও মৌলিক দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি তাঁদের দাওয়াতি কাজে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলাদের জন্য বিশেষ দাওয়াহ কর্মশালা অনুষ্ঠানে এ উদ্যোগের কথা জানান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। এরই অংশ হিসেবে মহিলা উইংয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

তিনি জানান, আগ্রহী নারীদের নিবন্ধনের পর মূল্যায়ন ও প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁরা অনলাইন ও সরাসরি বিভিন্ন মাধ্যমে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন। এ জন্য অভিজ্ঞ আলেম ও প্রশিক্ষকদের সহযোগিতায় ধারাবাহিক জ্ঞানচর্চার ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে তিনি আরো জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অন্তত ৫০ লাখ মানুষের কাছে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির কাজও চলছে।

দাওয়াতি কার্যক্রম পরিচালনায় ইখলাস, নিজের জ্ঞানের সীমার মধ্যে থাকা, উম্মাহর ঐক্য, দায়িত্বশীলদের প্রতি আনুগত্য, ধারাবাহিক জ্ঞান অর্জন ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাসহ আটটি বিষয়ে গুরুত্ব দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। একই সঙ্গে নারীদের দ্বীনি কাজে এগিয়ে আসতে পরিবারের সদস্যদের সহযোগিতা এবং নিজেদের সময় ও শ্রম ব্যয়ের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলে সেরা দশে হাবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

৫০ লাখ মানুষকে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের

দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ

কোডার্সট্রাস্ট ও ইউপিসের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশি হামলার তীব্র নিন্দা ছাত্রীসংস্থার

অধ্যক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, পদত্যাগ না করলে ক্লাস-পরীক্ষা বন্ধ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিকসের শিক্ষার্থীদের বিক্ষোভ

হাদি হত্যার বিচারে সরকারের সদিচ্ছা প্রয়োজন: জাবের

স্বেচ্ছাচারিতার অভিযোগে ৯ ঘণ্টা ধরে তালাবদ্ধ অধ্যক্ষ, পদত্যাগ দাবি

'ইউজিসির কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন'