হোম > শিক্ষা

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার ২০ প্রার্থীর, বাতিল ৪

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ২০ প্রার্থীন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে কেন্দ্র সংসদে ১১ এবং হল সংসদে ৯ জন রয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সংসদের ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এনিয়ে কেন্দ্রীয় সংসদে ৪২৫ এবং হল ও হোস্টেল সংসদে ৫০২ জন প্রার্থী নির্বাচনের দৌড়ে টিকে রয়েছেন।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ১ জন, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে ১ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ২ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন, সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ২ জনসহ মোট ১১জন প্রার্থী চাকসু নির্বাচন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এছাড়া হল সংসদে আলাওল হল থেকে সহ সভাপতি পদে ১ জন, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন, অতিশ দীপঙ্কর হলে নির্বাহী সদস্য ১ জন, বিজয় ২৪ হলে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ১ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে সমাজ, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে ১ জন, শহীদ ফরহাদ হোসেন হলে সহ-সভাপতি পদে ১ জন ও সাহিত্য, সংস্কৃতি পদে ১ জন, শাহজালাল হলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ১ জনসহ মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী আমার দেশকে বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ব্যক্তিগত কারণে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন এবং চারজন প্রার্থীর তথ্যগত ভুল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে