হোম > শিক্ষা

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৫ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করায় ওই দিনের নির্ধারিত জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি ২০২৬, সোমবার যথাসময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সরকার তিন দিনের (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

শোক চলাকালীন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ রাবি অধ্যাপকের বিরুদ্ধে

তখন স্পটে দেখলাম একটা শিয়াল ওর হাতে কামড়াচ্ছে: বললেন কুবি শিক্ষার্থী

অনুমতি পেলে অপ্রতিমকে কুবি ক্যাম্পাসে দাফন করা হবে

মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবিকে আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়তে সহযোগিতার আশ্বাস

৭৮ পদ, শিক্ষক মাত্র ২১

ঢাবিতে মশার প্রজননস্থল খুঁজবেন শিক্ষার্থীরা

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা