হোম > শিক্ষা

শাবিপ্রবিতে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

২৫ শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদ

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক বছর আগের র‍্যাগিং ইস্যুতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ২৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে দুই বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরবর্তীতে সেখান থেকে মিছিল নিয়ে প্রক্টর অফিসে যান। সেখান থেকে ফের গোলচত্বরে এসে সমাবেশের মাধ্যমে মিছিলের সমাপ্তি করেন তারা।

প্রক্টর অফিসের সামনে অবস্থানকালে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুর ইসলাম হাফিজ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে নাটক শুরু করেছে। আর এই নাটকের স্ক্রিপ্ট যায় প্রক্টর অফিস থেকে। আমাদের প্রক্টর ডিবি হারুনের মতো স্ক্রিপ্ট বানান। নাট্যমঞ্চ সাজিয়ে শিক্ষার্থীদের জিম্মি করতে চায় তারা। জিম্মি করার যে পাঁয়তারা, সেটা সাস্টে চলবে না। আমরা কারও কাছে জিম্মি থাকতে চাই না।

পরবর্তীতে গোলচত্বরে এসে দুই বিভাগের শিক্ষার্থীরা ঘোষণা দেন, এই বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি সমাপ্ত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, উপাচার্য ও আমি দুই বিভাগের প্রধানদের নিয়ে বসেছিলাম। সেখানে আমরা বলেছি, শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা দেখুক এবং বিভাগের প্রধানের সঙ্গে আলোচনা করে আপিলের জন্য আবেদন করুক। তাহলে বিষয়টি দ্রুত সমাধানের দিকে যাবে।

সম্প্রতি ২৩৭তম সিন্ডিকেট সভায় র‍্যাগিং ইস্যুতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ৫ জন নারীসহ মোট ২৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত সবাই ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে একজনকে আজীবন, বাকিদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এবং সবাইকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে