হোম > শিক্ষা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবি

ঢাবি সংবাদদাতা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে অন্তর্বর্তী সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বরাবর স্মারকলিপি দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সংগঠক সাদিক কায়েম।

বুধবার সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে তিনি এই স্মারকলিপি হস্তান্তর করেন।

এ সময় নিরাপদ বাংলাদেশ চাই প্ল্যাটফর্মের মুখপাত্র রায়হান উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠক তারেকুজ্জামান, অ্যাক্টিভিস্ট ফরহাদ শাকিব ও হোটেল রয়েল বিচের ম্যানেজিং ডিরেক্টর নুরুল আনোয়ার উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বর্তমান সমস্যা ও ছয় লেনে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরে নিমোক্ত ৯টি দাবি তুলে ধরা হয়।

ক. অগ্রাধিকারের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে অবিলম্বে ৬ লেনে উন্নীত করার ব্যবস্থা গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন।

খ. মহাসড়কের বিপদজ্জনক স্থানগুলোতে—বিশেষ করে জাঙ্গালিয়ার মতো দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলোর—নকশাগত পরিবর্তন আনয়ন করে দুর্ঘটনার ঝুঁকি কমানো।

গ. পৃথক এক্সপ্রেস লেন, ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন ও ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা।

ঘ. পর্যাপ্ত ট্র্যাফিক পুলিশ নিয়োগ ও পর্যটন মৌসুমে অতিরিক্ত ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।

ঙ. স্মার্ট ট্র্যাফিক সিস্টেম চালু ও নিয়মিত তদারকি করা, যাতে বিপজ্জনক বাঁকগুলোতে ডিজিটাল সাইনবোর্ড ও ট্র্যাফিক লাইট স্থাপন করা যায়।

চ. অন্তর্বর্তীকালীনভাবে মহাসড়কের সংস্কার, প্রশস্তকরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

ছ. মহাসড়কে লবণবাহী ট্রাক চলাচলের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন করে রাস্তা পিচ্ছিল হওয়ার সমস্যা দূর করা।

জ. পর্যটন মৌসুমে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থাপনা ও মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা।

ঝ. হাটবাজার ও জনবসতিপূর্ণ এলাকায় ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ।

সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা দাবির আলোকে দ্রুততম সময়ের মধ্যেই চট্টগ্রাম-কক্সবাজার সড়ক সংস্কার ও ছয় লেনে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দিয়েছেন বলে জানান সাদিক কায়েম।

শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই