হোম > শিক্ষা

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ইউজিসিতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ইউজিসি ভবনের মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, প্রফেসর মো. মেহেদী হাসান খান ও প্রফেসর ড. মো. আসলাম হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা এবং সংক্ষিপ্ত আলোচনা করেন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান।

এ ছাড়াও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশ নেন ইউজিসির কর্মকর্তা-কর্মচারীরা।

ভারতীয় মাদকসহ আটক রাবি ছাত্রদল নেতাকে আদালতে প্রেরণ

ন্যাশনাল রিসার্চ প্রজেক্ট কনটেস্টে চ্যাম্পিয়ন বাকৃবি

নবাব সলিমুল্লাহকে স্মরণ করে ডাকসুর ‘ইশারাত মনজিল’ প্রকাশ

হলি ক্রসে ১,৪০০ শিক্ষার্থীকে নিয়ে ক্যান্সার সচেতনতা কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার দেশের উচ্চশিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে

‘আমার ফোন আর লাশটা আম্মুর কাছে পৌঁছে দেবেন’

গ্যাস সংকটে রুয়েটের হলে মিল বন্ধ, বিপাকে আবাসিক শিক্ষার্থীরা

সমাবর্তনের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না ইবি শিক্ষার্থীদের

নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে ববিতে দুই বিভাগের সংঘর্ষ

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, আবেদন ১২ নভেম্বর থেকে